শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ভালো কাজে স্বেচ্ছাসেবীদের পাশে থাকবে জেলা প্রশাসন: ডিসি আমিনুল ইসলাম মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফ সাউরির বাবা বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে সন্তান, হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবি যাদের নির্যাতন করেছেন, সেই মুসলিমদের ওপরই নির্ভরশীল নেতানিয়াহু! রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি সবার সাথেই ‘বেঈমানী’ আ. লীগের; নতুন শিকার কারা? ১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজ পড়ার অনুমতি দিলো না দিল্লির হাইকোর্ট ইরাকে শতভাগ বৃত্তিতে এমবিবিএস পড়বেন বাংলাদেশের শার্নিকা এবং সাদিয়া

গাজায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির র‌্যালি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫ ১৬:৫৫

শেয়ার

গাজায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির র‌্যালি
ছবি : সংগৃহীত

গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল বৃহস্পতিবার ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি।

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এছাড়া, একই দিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।