শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

ভুয়া সংগঠন জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১৭:৫২

শেয়ার

ভুয়া সংগঠন জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন করে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে।

শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সংগঠনটিকে অবৈধ আখ্যায়িত করে এর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে রিজভী বলেন, তথাকথিত ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ সংগঠনটি রবিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। যাদের সঙ্গে এই সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।