শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ভালো কাজে স্বেচ্ছাসেবীদের পাশে থাকবে জেলা প্রশাসন: ডিসি আমিনুল ইসলাম মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফ সাউরির বাবা বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে সন্তান, হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবি যাদের নির্যাতন করেছেন, সেই মুসলিমদের ওপরই নির্ভরশীল নেতানিয়াহু! রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি সবার সাথেই ‘বেঈমানী’ আ. লীগের; নতুন শিকার কারা? ১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজ পড়ার অনুমতি দিলো না দিল্লির হাইকোর্ট ইরাকে শতভাগ বৃত্তিতে এমবিবিএস পড়বেন বাংলাদেশের শার্নিকা এবং সাদিয়া

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলেই বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫ ১৯:৫৩

শেয়ার

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলেই বহিষ্কার
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলেই বহিষ্কার।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা বলছেন বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল মান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃণমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন। এ দেশে আর কোনো জুলুমকারী ফ্যাসিস্টদের স্থান দেওয়া হবে না।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম, বিএনপি নেতা মাসুম রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।