শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ভালো কাজে স্বেচ্ছাসেবীদের পাশে থাকবে জেলা প্রশাসন: ডিসি আমিনুল ইসলাম মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফ সাউরির বাবা বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে সন্তান, হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবি যাদের নির্যাতন করেছেন, সেই মুসলিমদের ওপরই নির্ভরশীল নেতানিয়াহু! রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি সবার সাথেই ‘বেঈমানী’ আ. লীগের; নতুন শিকার কারা? ১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজ পড়ার অনুমতি দিলো না দিল্লির হাইকোর্ট ইরাকে শতভাগ বৃত্তিতে এমবিবিএস পড়বেন বাংলাদেশের শার্নিকা এবং সাদিয়া

কবে হচ্ছে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫ ১৮:৫৬

আপডেট: ২১ মার্চ, ২০২৫ ১৮:৫৭

শেয়ার

কবে হচ্ছে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক আয়োজন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে যোগাযোগ হয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা মিলিত হতে পারেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভারতের সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২-৪ এপ্রিল ব্যাংকক সফর করার কথা রয়েছে।

এএনআইকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক করার জন্য আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছি।’

এদিকে, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের।