শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ভালো কাজে স্বেচ্ছাসেবীদের পাশে থাকবে জেলা প্রশাসন: ডিসি আমিনুল ইসলাম মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফ সাউরির বাবা বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে সন্তান, হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবি যাদের নির্যাতন করেছেন, সেই মুসলিমদের ওপরই নির্ভরশীল নেতানিয়াহু! রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি সবার সাথেই ‘বেঈমানী’ আ. লীগের; নতুন শিকার কারা? ১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজ পড়ার অনুমতি দিলো না দিল্লির হাইকোর্ট ইরাকে শতভাগ বৃত্তিতে এমবিবিএস পড়বেন বাংলাদেশের শার্নিকা এবং সাদিয়া

সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫ ১৫:৪৭

শেয়ার

সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা 
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

রোববার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪টি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী আফরোজা হক ও তার স্বামী হাসানুল হক ইনুর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।