বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

সিরাজগঞ্জের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেফতার

প্রতিনিধি, সিরাজগঞ্জ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:১২

আপডেট: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:১৩

শেয়ার

সিরাজগঞ্জের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেফতার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-০৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজকে কলাবাগান থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে কলাবাগানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু।

তিনি জানান,সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-০৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজকে কলাবাগানের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা পরে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।