বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫ ১০:৪৫

আপডেট: ৮ জানুয়ারি, ২০২৫ ১০:৪৭

শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার করেন তিনি।

মঙ্গলবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সৌহার্দ্যপূর্ণভাবে ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।'

নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ-আলোচনা তাদের মধ্যে হয়নি বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।