বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ইরানের নতুন যুদ্ধকৌশল: প্রতিরক্ষা ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিতে বহুমুখী প্রভাব অভিযানের আগেই তথ্য ফাঁসের অভিযোগে প্রশ্নের মুখে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস ইরান-সমর্থিত হ্যাকারদের দাবি, মার্কিন চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকার সাইবার হামলার শিকার দিবসের তালিকায় ৭ মার্চ নেই, রয়েছে ৫ আগস্ট ও ১৬ জুলাই নিজ দেশ ইসরায়েলে দুর্নীতি মামলায় বড় বিপদে নেতানিয়াহু ডেপুটি স্পিকার নয়, জুলাই সনদের পূর্ণ প্যাকেজ বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ

১ যুগ পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮

আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:৫৯

শেয়ার

১ যুগ পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
ছবি: সংগৃহীত

প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামী ২৬ ডিসেম্বর প্রায় এক যুগ পর দেশে আসছেন।

বুধবার তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন।

জানা গেছে, তিনি সুপ্রিম কোর্টে আইনপেশায় নিয়মিত হবেন। তার দুই ছেলে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করে আসছেন।

শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।

এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।



banner close
banner close