মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ হয়ে সাভার সিএমএইচে ভর্তি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪ ১২:১২

শেয়ার

স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ হয়ে সাভার সিএমএইচে ভর্তি মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।

এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সিএমএইচে নেয়া হয়।

তার সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও হাবিবুন্নবী খান সোহেল হাসপাতালে গেছেন।

মির্জা ফখরুলের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close