বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
আজ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মধ্যপ্রাচ্যে ইরানের নতুন যুদ্ধকৌশল: প্রতিরক্ষা ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিতে বহুমুখী প্রভাব অভিযানের আগেই তথ্য ফাঁসের অভিযোগে প্রশ্নের মুখে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস ইরান-সমর্থিত হ্যাকারদের দাবি, মার্কিন চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকার সাইবার হামলার শিকার দিবসের তালিকায় ৭ মার্চ নেই, রয়েছে ৫ আগস্ট ও ১৬ জুলাই নিজ দেশ ইসরায়েলে দুর্নীতি মামলায় বড় বিপদে নেতানিয়াহু ডেপুটি স্পিকার নয়, জুলাই সনদের পূর্ণ প্যাকেজ বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না ভারত: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪ ১৩:৫০

শেয়ার

শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না ভারত: রিজভী
ছবি: সংগৃহীত

কোনোভাবেই শেখ হাসিনার পতন মানতে না পেরে রাষ্ট্রীয়ভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারত কখনো বৈষম্যের বিরুদ্ধে থাকতে পারেনি। তারা আগ্রাসী ভূমিকায় থাকতে চায়।’

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী আর বলেন, ‘জনগণ কী চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের জনগণ রুখে দাড়াবে। ভারত বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার। ভারতে দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলেও তা নিয়ে নীরব থেকে মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে উল্টো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।’

যারা নিজের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশে কোনো বিভাজন নেই। বিভাজনের চেষ্টা করা হচ্ছে দিল্লী থেকে। বাংলাদেশের মানুষ কখনো বিভাজনের চেষ্টা মানেনি। ভারতের সুদূর প্রসারী আগ্রাসন চালানোর চেষ্টাও সফল হবে না।’



banner close
banner close