সোমবার

৯ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব জাতি এখন বুঝতে পারছে কেন জামায়াত আগে গণভোট চেয়েছিলো: এহসানুল মাহবুব জুবায়ের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় সাঁড়াশি অভিযান শুরু হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাদিক কায়েমের তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম

ট্রাম্পের ছবি সম্বলিত প্ল্যাকার্ডসহ ১০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ১৩:২২

শেয়ার

ট্রাম্পের ছবি সম্বলিত প্ল্যাকার্ডসহ ১০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিওক্লিপের নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো বিপুলসংখ্যক প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিলে ভাঙচুর ও অবমাননার পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন।

শনিবার দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি ভাইরাল অডিও বার্তায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশ প্রদান করেন। সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। এছাড়া সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন।

তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা এ পর্যন্ত এই কুচক্রী মহলের দশ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের হেফাজত হতে বিপুল উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয়।

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



banner close
banner close