বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
১০ হাজার রোহিঙ্গাকে ফেরত, আরও পাঠাতে মিয়ানমারের সঙ্গে আলোচনায় মালয়েশিয়া পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ সন্ত্রাসী যবিপ্রবির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ময়মনসিংহে মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলে নতুন কমিটির দাবি: সভাপতি হিসেবে বাবুলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪ ১৮:১০

শেয়ার

ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
কোলাজ: বাংলা এডিশন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার আমেরিকার জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, গত ৫ নভেম্বর ডোনাল্ড জে. ট্রাম্পকে আমেরিকার ৪৭-তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি আমেরিকার জনগণ ও তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা প্রকাশ করছি তিনি আমেরিকার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায়।

বিবৃতিতে জামায়াতের আমীর ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।