মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ঘরে সাপ রেখে দেশ নিরাপদ থাকতে পারে না: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:২০

শেয়ার

ঘরে সাপ রেখে দেশ নিরাপদ থাকতে পারে না: কর্নেল অলি
ছবি: সংগৃহীত

ঘরে সাপ রেখে দেশ নিরাপদ নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, ‘জনগণ অবৈধ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চায়। আর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকবে কেন?’
তিনি আরও বলেন, ‘দেশদ্রোহিতার অভিযোগে আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া উচিত। দলটির নেতাদের বক্তব্য যেসব মিডিয়া প্রচার করবে, তাদের তালিকা তৈরি করতে হবে।’
জাতীয় নির্বাচন নিয়ে এলডিপির প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের পরই একটা নির্বাচন দিতে হবে। কারণ, সংস্কার না হলে সব রাজনৈতিক দলের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।
তবে সংস্কারে অন্তর্বর্তী সরকার অনেকটাই ধীরগতি। তাই কাজে গতি আনার আহ্বান জানিয়েছেন অলি আহমদ।
আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।



আরও পড়ুন: