সোমবার

৯ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব জাতি এখন বুঝতে পারছে কেন জামায়াত আগে গণভোট চেয়েছিলো: এহসানুল মাহবুব জুবায়ের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় সাঁড়াশি অভিযান শুরু হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাদিক কায়েমের তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম সৌদি আরবে দূতাবাস কর্মীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা চন্দন কুমার রিমান্ডে

প্রতিনিধি,শেরপুর

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১২:০৮

শেয়ার

শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা চন্দন কুমার রিমান্ডে
চন্দন কুমার পাল। ছবি: বাংলা এডিশন

হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া মাহাবুব হত্যা মামলায় তার একদিনের রিমান্ড এবং আরও দুটি মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে তিন মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

এর আগে বুধবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হন চন্দন কুমার পাল। অ্যাডভোকেট চন্দন কুমার পালের বিরুদ্ধে ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয়েছে।

চন্দন কুমার জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বেও ছিলেন।



banner close
banner close