মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদনের শুনানি আগামীকাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ১৮:১০

শেয়ার

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদনের শুনানি আগামীকাল
ফাইল ছবি।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির আপিল ২০২৩ সালের নভেম্বরে খারিজ করে আপিল বিভাগ। খারিজ হওয়া সেই আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করেছিল দলটি। আগামীকাল এই বিষয়ে শুনানি হবে।

এর আগে, ১ সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে দলটি। দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানায়, ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। এরপর গত বছরের নভেম্বরে সেই আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

এদিকে, গত ১ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২৮ আগস্ট জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে অন্তর্বর্তী সরকার।



আরও পড়ুন: