মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ ১৪:৩৪

আপডেট: ১৭ অক্টোবর, ২০২৪ ১৪:৩৪

শেয়ার

মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না: শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক সভা সমাবেশ করতে পারেনি। অন্যায় অত্যাচারের স্বীকার হয়েছে। এখন সময় এসেছে জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের জন্য কাজ করবে।

৫ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগের সময় জামায়াতের একাধিক নেতাকর্মী হত্যা, খুন, গুমের শিকার হয়েছে। অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে জেল ও ফাঁসি দেয়া হয়েছে। জামায়াতে ইসলামী সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গড়তে চায়।

সরকার এবং তার দোসরদের সিন্ডিকেটের কারণে ৩০ টাকা দামের পেঁয়াজ ৩০০ টাকা দামে কিনতে হয়েছে। সরকার সিন্ডিকেট করে শ্বাস রুদ্ধ করে দিয়েছিল। এ অবস্থা থেকে মুক্তি চেয়েছে মানুষ। সরকার মানুষের সম্পদের ওপর লোলুপ দৃষ্টি দিয়েছিল। জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে আল্লাহর নিময় অনুযায়ী সুবিচার হবে।

মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বেকার মানুষের হাতে কাজ তুলে দেয়া হবে। সমাজে ধনী এবং গরিব সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ নিরাপত্তার সঙ্গে পালন করবে। কাউকে পাহরা দেয়ার প্রয়োজন হবে না। মাগুরায় এক সংক্ষিপ্ত পথসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকালে ভায়না মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমির অধ্যাপক এ বি এম বাকেরসহ জেলা জামায়াতের একাধিক নেতাকর্মী।



আরও পড়ুন: