মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

পা দিয়ে লিখে আলিম পাশ, পড়াশোনার খরচের দায়িত্ব নিল শিবির

প্রতিনিধি,নাটোর

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫০

শেয়ার

পা দিয়ে লিখে আলিম পাশ, পড়াশোনার খরচের দায়িত্ব নিল শিবির
রাসেলের দায়িত্ব নিলো শিবির। ছবি: বাংলা এডিশন

দুই হাত ও এক পা নেই রাসেলের তবুও এক পায়ের আঙ্গুলের মধ্যে কলম দিয়ে লিখে এইচএসসি (আলিম) ২০২৪ পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধা।

নাটোরের সিংড়া পৌর এলাকার শোলাকুড়া আলিম মাদ্রাসা থেকে ৩ দশমিক ২৯ রেজাল্ট পেয়ে উর্ত্তীণ হয় সে।

রাসেল মৃধা‌ সিংড়া পৌর শহরের দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল গত এসএসসি পরীক্ষাতেও সাফল্যের সাথে উর্ত্তীণ হয়। পরিবার অভাব অনটনের মধ্যে চললেও রাসেল আরও উচ্চ শিক্ষা অর্জন করতে চান।

পরিবারের অভাবের কারণে যাতে রাসেলের পড়াশোনা বন্ধ না হয় সেজন্য রাসেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিংড়া উপজেলা। এ সময় আজীবন রাসেলের পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইমরান ফরহাদ।

আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ রাসেলকে ছাত্র শিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ করায় শিবির।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইমরান ফরহাদ, সবেক জেলা সভাপতি কুতুবুল আলম, উপজেলা অর্থ সম্পাদক মাহমুদ হাসান পৌর সভাপতি আল আমিনসহ অনেকে।



আরও পড়ুন: