মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ২৯ পৌষ, ১৪৩২

হবিগঞ্জে সাবেক দুই এমপিসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ ১১:৫২

আপডেট: ১০ অক্টোবর, ২০২৪ ১১:৫২

শেয়ার

হবিগঞ্জে সাবেক দুই এমপিসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
কোলাজ: বাংলা এডিশন

হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া রিপন নামের এক যুবক গুলিতে আহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়।

মঙ্গলবার আহত রিমন মিয়ার মা মরম চাঁন বাদি হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।



banner close
banner close