মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ২৯ পৌষ, ১৪৩২

দুই কিশোর গুলিবিদ্ধের ঘটনায় শামীম ওসমানের বিরুদ্ধে দুটি মামলা

প্রতিনিধি,নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ ১১:১৭

আপডেট: ১০ অক্টোবর, ২০২৪ ১১:১৮

শেয়ার

দুই কিশোর গুলিবিদ্ধের ঘটনায় শামীম ওসমানের বিরুদ্ধে দুটি মামলা
শামীম ওসমান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জে মো. রাকিব ও মো. মিরাজ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে ভিকটিম রাকিবের বাবা মো. কবির হোসেন ২৯ জন এবং মিরাজের মা মোসা. মিলন বেগম ৩৩ জন আসামির নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করেছেন। এ ছাড়াও মামলা দুটিতে অজ্ঞাত আরও ৬00 জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে এবং চিটাগাংরোড অংশে ভিকটিম মো. রাকিব এবং মো. মিরাজ আন্দোলনে যুক্ত হয়েছিলো। তখন আন্দোলনকে দমাতে শামীম ওসমানের নির্দেশনায় এজাহারে উল্লেখিত আসামিগণ ও অজ্ঞাতরা ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করলে ভিকটিমরা গুলিবিদ্ধ হন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন মামলা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।



banner close
banner close