শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৫০

শেয়ার

সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি রিজভীর
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গুম, খুন ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা যেন বিচ্যুত না হয়, এজন্য সর্তক থাকতে হবে অর্ন্তবর্তী সরকারকে।

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার সংবিধানকে কেটে তার মতো করে সাজিয়েছে। তাই সংবিধান ও বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি। এসব সংস্কারে বেশি সময় লাগার কথা নয়।

তিনি বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে চায় পাশ্ববর্তী দেশটি।

তিনি আরও বলেন, ভারতে দুর্গোৎসবকে কেন্দ্র করে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ভারতে ইলিশ রফতানিতে বিএনপি কখনও বিরোধিতা করে না। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশিদের নিয়ে কটুক্তি করেন, বাংলাদেশের মানুষ তাতে আবেগপ্রবণ হতেই পারে।