জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে অনেক কিছুতে বাধ্য করেছে।
কোনো ভুল হয়ে থাকলে এসময় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন কাদের।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দলটির বনানীর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের অভিযোগ করেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় তৎকালীন পার্টি প্রধান হুসেইন মুহম্মদ এরশাদও নির্বাচন বর্জন করেছিলেন। তবে, জাতীয় পার্টিকে জোরপূর্বক অংশগ্রহণ করানো হয়।
আলোচনা সভায় তিনি আরও জানান, বিগত তিনটি জাতীয় নির্বাচন বিতর্কিত ছিলো এবং জাতীয় পার্টির সেগুলোতে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিলো না।
এসময় কাদের দাবি করেন, জাতীয় পার্টিকে সবসময় বিভক্ত করে চাপ প্রয়োগ করা হয়েছে এবং তাদের ওপর অন্যায়-নিপীড়ন চালানো হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরও বাংলাদেশ বৈষম্য থেকে মুক্তি পায়নি বলে মন্তব্য করে কাদের বলেন, জাতীয় পার্টি সব সময় জনগণের পাশে ছিলো।
আরও পড়ুন:








