শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:২৮

আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৪৮

শেয়ার

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেফতার
তৌফিক-ই-ইলাহী। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরি গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

শেখ হাসিনা সরকারের বিতর্কিত এই উপদেষ্টার বিরুদ্ধে মামলা রয়েছে। তৌফিক-ই-ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় ডিবি পুলিশ।