গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজনীতির মাঠেও বিভিন্ন পরিবর্তন দৃশ্যমান হচ্ছে।
দেশের চলমান এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (৮ সেপ্টেম্বর) দলটির জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে বিভিন্ন বার্তা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা করা যাবে না।‘
শোভাযাত্রার কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে।
এ ছাড়া, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং-বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শণ না করতেও নির্দেশনা দেয়া হয় চিঠিতে।
আরও পড়ুন:








