রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ১২:২০

শেয়ার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ জন
ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়েরের পাশাপাশি বিস্ফোরক, অস্ত্র, মাদক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার নরাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১১ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ১৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল ও ৯৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।