আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন-দুজন চাঁদাবাজি করবেন, আর সমাজে বিএনপির বদনাম ছড়াবে। বিএনপির নাম করে যারা চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নাই। চাঁদাবাজ, মাদক কারবারী ও সন্ত্রাসী বিএনপির জন্য জঞ্জাল। গত ১৬ বছরে এসব চাঁদাবাজ রাতের অন্ধকারে লিয়াজোঁ করে টিকে ছিল। আগামী বছরগুলোতেও চাঁদাবাজরা আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে থাকবে এবং সংকটকালীন সময় কেউ কেউ আওয়ামী লীগকে শেল্টার দেয়ার চেষ্টা করবে।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী এ সময় বলেন, আমরা কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় এসেছি। একজন-দুজন মাদক কারবারী কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমি ধূলিসাৎ-নস্যাৎ হতে দিতে পারি না।
প্রশাসনের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, যদি এরপর কারো বিরুদ্ধে চাঁদাবজির অভিযোগ আসে, তবে চোখ-কান বুজে তাকে গ্রেপ্তার করবেন। এরা বিএনপির জন্য জঞ্জাল। এরা দলের জন্য আবর্জনা ও বোঝা। এটা মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন। আমি আপনাদের সাথে আছি।
আরও পড়ুন:







