শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১১:১৭

শেয়ার

ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়াও একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ৫৪ জনসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আকতার হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ জনসহ সর্বমোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।