বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:২১

শেয়ার

গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী
ছবি সংগৃহীত

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সমাধানে পৌঁছাতে দুই দফায় চিঠি পাঠানো হলেও ভারত কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনিও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন, তবে তারও কোনো উত্তর পাননি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের জবাব না পাওয়ার কথা জানালেন মন্ত্রী

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। এরই মধ্যে বিশেষ কমিটির পক্ষ থেকে প্রতিবেশী দেশকে দুটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন, তবে এখন পর্যন্ত উত্তর পাননি।

এ বিষয়ে মন্ত্রী বলেন, তারা ষড়যন্ত্রের জায়গা ও ভারতের অবস্থান সম্পর্কে জানেন।

পানি সংরক্ষণে তিনটি উদ্যোগের কথা জানালেন

বাংলাদেশ বসে নেই উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হচ্ছে। এ ছাড়া পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারেজের উদ্যোগ নেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনার কাজও হাতে নেওয়া হয়েছে, যাতে পানি ধরে রেখে উৎপাদন ও উন্নয়ন বাড়ানো যায়।

ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে সমাধানে পৌঁছাতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি এসেছেন এবং আশ্বস্ত করেছেন। তবে এখনো তার কোনো নমুনা পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক চায় সরকার

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সীমান্তে বিভিন্ন ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে রুখে দাঁড়াবে, এসব বিষয়ে সহযোগিতা করাও ভারতের দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক চায় না, যেখানে খুনি, অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশে গুম, খুন, ছাত্র ও শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের হত্যা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুঃশাসন ও মানুষের অর্থ লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবর্তে ভারতের উচিত বাংলাদেশের সব মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।



আরও পড়ুন: