বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনের এই নৈশভোজে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল অংশ নেন।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বুধবার রাতে পাকিস্তান সরকারের ফেসবুক পেজে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সাক্ষাতের কিছু ছবি প্রকাশ করা হয়েছে।
পোস্টের প্রথম ছবিতে দেখা যায়, বাংলাদেশের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে হাত মেলাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপর অন্য সদস্যদের সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করা হয়।
আরও পড়ুন:







