ছবি সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর
ইসি সচিব জানান, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর।
তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। সব প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:







