বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

এসআরইউ’র অভিযানে যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:৫৬

শেয়ার

এসআরইউ’র অভিযানে যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ শাহেদ ওরফে পিন্টু ২। মোঃ ইমন খান ও ৩। মোঃ হানিফ শিকদার।

এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে শাহেদ ওরফে পিন্টুকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, বুধবার রাতে একই এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে ইমন খান ও হানিফ শিকদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।