রাজধানীতে ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো-১। মোঃ আরিফ হোসেন (৩২) ২। মোঃ মাহাদী রিফাত (২০) ও ৩। মোঃ বাবু (৩২)।
এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাত যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআরইউ সূত্রে আরও জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) বিকাল ০৪:০০ ঘটিকা থেকে রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত রাজধানীর ওয়ারী ও মতিঝিল এলাকায় ছিনতাই প্রতিরোধ ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি বিশেষ আভিযানিক দল। এ সময় যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন ও মাহাদী রিফাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন সংক্ষিপ্ত বিচার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:







