মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার মালয়েশিয়া সফর স্থগিত করে দেশে ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইলিয়াস আলীকে কীভাবে অপহরণ করেন জিয়াউল, আদালতকে জানান চিফ প্রসিকিউটর আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক খুলনায় হুমকির পর পরিবহন ব্যবসায়ীর বাড়িতে দুই রাউন্ড গুলি এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার; চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি চায় ২২,০০০ টাকা; মালিকদের প্রস্তাব ১৫,৭০০

আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৮:৩১

শেয়ার

আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক
ছবি: সংগৃহীত

আইনি প্রক্রিয়া মোকাবিলা করার সাহস থাকলে শেখ হাসিনাকে দেশে ফেরার বিষয়ে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, তাকে অবশ্যই দেশের প্রচলিত আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে দুটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ, বর্তমান সরকার এবং দেশের সাধারণ মানুষ সবাই এই বিষয়ে ঐক্যবদ্ধ যে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি আর কখনো হতে দেয়া হবে না। যারা শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে ধারণা পোষণ করছেন, তারা মূলত দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এমন তৎপরতা চালাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সাধারণ মানুষও চায় যে বিচারকার্য ও বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর নিষ্পত্তি হোক।

এর আগে তিনি স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি ও গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে দুটি বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন।