প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের ব্রিফ করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার সকাল ৯টায় মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত ঘিরে উত্তেজনা এবং সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকারের ভাবনা ও অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
পাশাপাশি, এসব ইস্যুতে বিভিন্ন দেশ ও বিদেশি সংস্থার অবস্থানও বোঝার চেষ্টা করবে সরকার।
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীরও উপস্থিত থাকার কথা রয়েছে।
এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক অথবা তাদের প্রতিনিধিরা অংশ নেবেন।
আরও পড়ুন:







