সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীতে এসআরইউ এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:২৮

শেয়ার

রাজধানীতে এসআরইউ এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। সজীব মিয়া (৪২) এবং ২। রাহিমা বেগম (৪৪)।

ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ০১:৩৫ ঘটিকায় কদমতলী থানাধীন মাতুয়াইল মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।