সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২১:৫১

শেয়ার

দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
ছবি সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রিফিংয়ের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিত কূটনীতিকদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন।

পরে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া নিয়ে আলোচনা হবে। এ পর্বে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন। এ সময় কূটনীতিকদের আইনের খসড়া সম্পর্কে ব্রিফ করার পাশাপাশি তাঁদের মতামত জানতে চাওয়া হবে।

অংশ নিচ্ছেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও

ঢাকায় অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের এ ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।