সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ: মাইকেল মিলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৯:২০

শেয়ার

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ: মাইকেল মিলার
ছবি সংগৃহীত

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় জোটটি। দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মাইকেল মিলার বলেন, দেশে যা ঘটছে, সে বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান সময়কে একটি সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন এমন একটি প্রবণতা রয়েছে যে সবকিছু বদলে যাচ্ছে। তবে দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁর পূর্ণ আস্থা রয়েছে।

অংশীদারত্ব ও এলডিসি উত্তরণ নিয়ে প্রত্যাশা

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে দুই পক্ষের অংশীদারত্বের সম্পর্ক আরও জোরদার হবে।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে আরও ভালো প্রস্তুতি নেবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন।