সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীতে এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছিনতাইকারী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৪:৪৪

শেয়ার

রাজধানীতে এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেপ্তারকৃতরা হলো-১। মাহাবুবুল আলম জোবায়ের ও ২। মোহাম্মদ আলী।

এসআরইউ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বনানী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাহাবুবুল আলম জোবায়েরকে গ্রেপ্তার করে এসআরইউ’র ইনভেস্টিগেশন টিম-১। মাহবুব আলম বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেপ্তারকৃতকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সোমবার সকালে তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে এসআরইউ’র ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। এসময় তার হেফাজত হতে দুই গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী ও উদ্ধারকৃত গাঁজা তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।