রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত; আহত দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২২:০৯

শেয়ার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত; আহত দুই
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তার খালাতো বোন ফরিদা বেগম। আহত হয়েছেন নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মিও।

রবিবার সন্ধ্যার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে বাসার দেয়ালের একাংশ ধসে যায়, ভেঙে পড়ে জানালার কাচ। নিহত পারভিন বেগমের মেয়ে উর্মির দাবি, ঘরের ভেতরে ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ, তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।