রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির তিন হাজার ৪৪৭ মামলা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৭:৫৯

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির তিন হাজার ৪৪৭ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৩৪৪৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৮টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮ টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ৩০টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ১২৮টি সিএনজি ও ১৬০ টি মোটরসাইকেলসহ মোট ৫২৫ টি মামলা হয়েছে। অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৭টি ক্যাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ৪৫টি ক্যাভার্ডভ্যান, ১০৭ টি সিএনজি ও ৩৩৫টি মোটরসাইকেলসহ মোট ৬১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৭টি বাস, ১০টি ট্রাক, ৩৫টি ক্যাভার্ডভ্যান, ১৬৮টি সিএনজি ও ২৪২ টি মোটরসাইকেলসহ মোট ৬৯৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৮ টি বাস, ১৬টি ট্রাক, ৪৯ টি কাভার্ডভ্যান, ২১৩ টি সিএনজি ও ২৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১০০০ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৭৩৬টি গাড়ি ডাম্পিং ও ৪০৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।