ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো-১। মোঃ বাবু মিয়া (৪০) ও ২। বিউটি বেগম (৩০) গোয়েন্দা-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২২ নভেম্বর) আনুমানিক সকাল ১১:১৫ ঘটিকায় রমনা মডেল থানাধীন মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে ৮০ কেজি গাঁজা গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







