প্রধানমন্ত্রীর শব্দচয়ন নিয়ে শাওনের ব্যঙ্গাত্মক পোস্ট! রাজনৈতিক কটাক্ষে বারবার আওয়ামী বয়ান নিয়ে হাজির শাওন! শাওনের যত বিতর্ক। ২৪-পরবর্তী সময়ে ধারাবাহিক কটাক্ষ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ শাওনের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রীর শব্দচয়ন নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট
সম্প্রতি, প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ভুলবশত ‘রংপুর একটি কৃষিপ্রধান দেশ’ এমন শব্দচয়ন নিয়ে আলোচনা শুরু হতেই, সুযোগ হাতছাড়া করেননি স্বৈরাচার ও ফ্যাসিস্টের পক্ষে বয়ান উৎপাদনকারী হিসেবে পরিচিত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লিখলেন, আপনি জানেন কি? রংপুর একটি কৃষিপ্রধান দেশ! আর ক্যাপশনের নিচে, তারেক রহমানের বক্তব্যকে ইঙ্গিত করে জুড়ে দেন দুটি হ্যাশট্যাগ-Enough Is Enough এবং I Have A Plan। এই পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে, এটি কি নিছকই মজা, নাকি ২৪-এর পটপরিবর্তনের পর থেকে তার ধারাবাহিক কটাক্ষেরই আরেকটি ধাপ?
জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ
এই ব্যঙ্গাত্মক পোস্টের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জুলাই সিডিআই’ শব্দ ব্যবহার করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন শাওন। রক্তস্নাত জুলাই ও ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিকে ঘিরে এমন বয়ানকে অনেকে শহীদদের প্রতি অবমাননা হিসেবে দেখেন, নেটিজেনদের মাঝে শুরু হয় ক্ষোভ ও প্রতিবাদের ঝড়।
পাশাপাশি জুলাই নিয়ে ভিন্নমাত্রার বিতর্কিত মন্তব্য বা ‘ডিজাইন ও ষড়যন্ত্র’ ধরনের বয়ান ছড়ানোর প্রসঙ্গ নিয়েও নানা মহলে তাকে নিয়ে তীব্র সমালোচনা দেখা গেছে।
ধারাবাহিক কটাক্ষের অভিযোগ
সমালোচকদের মতে, শাওনের এই অবস্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২৪-এর ৫ আগস্টের পর থেকেই বর্তমান সরকার, বিএনপি, জামায়াত কিংবা এনসিপিসহ নানা পক্ষকে নিশানা করে ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আসছেন তিনি। কখনো বিগত ও বর্তমান সময়ের সংবাদ শিরোনামের তুলনা টেনে বর্তমান কর্মকাণ্ডকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করেছেন, আবার কখনো ফ্যাসিস্ট বলয় ও আওয়ামী লীগের পক্ষ নেয়ার অভিযোগে সমালোচিত হয়েছেন।
শাওনকে ঘিরে সমালোচনা কেবল স্ট্যাটাস বা কটাক্ষেই থেমে থাকেনি। ফ্যাসিস্ট ও আওয়ামী বলয়ের হয়ে নেপথ্যে তৎপর থাকার অভিযোগে নানা সময়ে জনরোষের মুখে পড়েছেন তিনি। এমনকি রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পন্থীদের সাথে নিয়ে গোপন বৈঠক বা তৎপরতার অভিযোগে জনতার হাতে ধরা পড়েছেন তিনি।
ব্যক্তিজীবন ঘিরে অভিযোগ
রাজনৈতিক ও সামাজিক বিতর্কের পাশাপাশি তার ব্যক্তিজীবন ঘিরেও নানা অভিযোগ উঠেছে। বিশেষ করে তার ৮০ বছর বয়সী বাবাকে কেন্দ্র করে ওঠা অভিযোগে দাবি করা হয়েছে, বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে এবং সম্পত্তির লোভে প্রভাব খাটিয়ে সুস্থ বাবাকে ‘মাদকাসক্ত’ সাজিয়ে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছিলেন শাওন ও তার পরিবার।
সব মিলিয়ে একটি শব্দের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে শুরু করে পুরোনো ও নতুন নানা বিতর্কের বৃত্তে এখন তীব্র সমালোচনার মুখে মেহের আফরোজ শাওন। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ ও মামলার সূত্র ধরে দ্রুত তাকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছে ছাত্রজনতা।
আরও পড়ুন:







