শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:৪২

শেয়ার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ১২ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ২০ জন, আদাবর থানা ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২ জন ও হাতিরঝিল থানা ৫ জন।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।