রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো ১। আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু ২। লালবাগ থানা যুবলীগের নেতা মোঃ জালাল উদ্দিন ৩। লালবাগ থানা যুবলীগের নেতা মোঃ আপেল মাহমুদ ৪। লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম টিটু।
লালবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাতে লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনের অর্থায়নে সহায়তা ও আয়োজনে অংশগ্রহণ করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







