রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী মোড়ে পুলিশের চেকপোস্টে চারটি তাজা ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম-মোঃ রাসেল।
আদাবর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আদাবর থানাধীন রিং রোডের শ্যামলী মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে মোটরসাইকেলযোগে আসা দুই আরোহীকে থামার সংকেত দেয় পুলিশ। তারা পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মোটরসাইকেলসহ রাসেলকে গ্রেফতার করে। এ সময় অপর আরোহী পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত রাসেলের কাছ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত চারটি ককটেল নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:







