শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরইউ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:৩২

শেয়ার

৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরইউ
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। আনোয়ার ২। মোহাম্মদ আমিনুল ইসলাম ৩। মোঃ সাগর ও ৪। মনি।

এসআরইউ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডেমরা থানাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ দুপুরে বংশাল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল, সাগর ও মনিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।