শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১২৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১২:২৭

শেয়ার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১২৪ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি।