শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার দুই

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২১:৪৪

শেয়ার

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার দুই
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি সিএনজি গ্যারেজ থেকে ২২ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৯০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো ১। মোঃ পাভেল ইসলাম ওরফে বুলেট (২৭) ২। মোছাঃ তানিয়া (২২)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ যাত্রাবাড়ী থানাধীন হাজী দেলোয়ার হোসেন মোল্লার সিএনজি গ্যারেজ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল বুধবার (১৮ নভেম্বর) দুপুর ০১:০০ ঘটিকায় গাইবান্ধা সদর থানাধীন নিউমার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৪ ভরি ৫ আনা ৩ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার, যার আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা এবং চোরাই নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।