শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বাভাবিক ছন্দে বাংলাদেশ; তবে গুজব ভারতীয় মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৮:০২

শেয়ার

স্বাভাবিক ছন্দে বাংলাদেশ; তবে গুজব ভারতীয় মিডিয়ায়
ছবি সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে দিল্লির কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়।

বাংলাদেশের রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিযোগ, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের পুরোনো প্রভাব হারিয়ে ভারতীয় মহল থেকে নানা সময়ে ভয়ভীতি ও হুমকিমূলক বক্তব্য আসছে।

নৈরাজ্য তৈরির চেষ্টা

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও শীর্ষ নেতাদের নির্দেশেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে।

বিভিন্ন স্থানে ভাঙচুর, পুলিশের গাড়িতে হামলা, যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, অবরোধ এমনকি প্রাণহানির মতো সহিংস ঘটনাও ঘটাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতেই ভারতের গণমাধ্যম ও নেতাদের একাংশ এসব সহিংস কর্মকাণ্ড নিয়ে নিন্দা জানানোর বদলে পরোক্ষ সমর্থন জোগাচ্ছে এবং এক প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছে। এমন মত দিচ্ছে বিশ্লেষকরা।

ভারতীয় সংবাদমাধ্যমে সরব প্রচার

এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কথিত লকডাউনকে কেন্দ্র করে ফের সরব হয়ে উঠেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

তারা রীতিমতো হলফ করে প্রচার করছে, শক্তি বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের। এই লকডাউনে পুরো বাংলাদেশ স্থবির হয়ে পড়েছে এবং সরকার নাকি এটিকে ব্যর্থ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে।

মাঠের বাস্তব চিত্র ভিন্ন

অথচ মাঠের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, রাজধানী ঢাকাসহ সারা দেশে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল একেবারেই স্বাভাবিক।

এই অবস্থাতেই, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারি মহল থেকে বরাবরই দাবি করা হচ্ছে যে, তারা বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী।

সচেতন মহল ও নেটিজেনদের মতে, মাঠের বাস্তবতা আড়াল করে ভারতীয় মিডিয়ায় প্রচারিত এসব অতিরঞ্জিত ও হাস্যকর দাবি কোনো কাজে আসেনি; বরং রাজপথে জনগণের স্বাভাবিক উপস্থিতিই প্রমাণ করে দিয়েছে, গুজব ও নাশকতা দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করা সম্ভব নয়।