বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৫৪৮ মামলা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৩:৩৬

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৫৪৮ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২৫৪৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২৪০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪ টি বাস, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪টি বাস, ৩৩টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩ টি মামলা হয়েছে। অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৬ টি ক্যাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৯৬ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ২২ টি ক্যাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ২৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯ টি বাস, ১০ টি ট্রাক, ৯ টি ক্যাভার্ডভ্যান, ১২৬ টি সিএনজি ও ১৭৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৬ টি বাস, ১১ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৭৭ টি সিএনজি ও ১৫৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৪২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭২২টি গাড়ি ডাম্পিং ও ৪১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।