শ্রীলঙ্কার ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মহাসচিব ড. নিহাল আবেসিংহের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার বিকেলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এনপিপির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রীলঙ্কার এনপিপির মধ্যে দলীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া দুই দেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ অবস্থান তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ ধরনের সহযোগিতা দুই দেশের রাজনৈতিক দল ও সংসদ সদস্যদের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে মতবিনিময় করেন তারা।
আরও পড়ুন:







